Wednesday, June 10, 2026

পাকিস্তানে প্রবল বৃষ্টি বি*পর্যয়, মৃ*ত অন্তত ৫০

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত পড়শি রাস্ট্র পাকিস্তান (Pakistan)। এমনিতেই গত জুন মাস থেকে দফায় দফায় প্রবল বৃষ্টিতে বন্যার (Flood) পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে দেশে। দক্ষিণ এশিয়ার (South Asia)অন্যান্য দেশের মতো পাকিস্তানেও জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মরসুম থাকে। মোট বৃষ্টির পরিমানেই প্রায় ৮০ শতাংশ হয় এই সময়ে। ২০২২ সালে বন্যায় প্রায় ১৭০০ জনের মৃত্যু হয়েছে, ২০ লক্ষেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এবারও আশঙ্কা বাড়ছে পাকিস্তানিদের মনে। বৃষ্টি বিপর্যয়ে এখনও পর্যন্ত পাকিস্তানে ৮ জন শিশু সহ মৃত্যু হয়েছে ৫০জনের।

দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাক প্রশাসনের তরফে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত পূর্ব পাঞ্জাব প্রদেশ। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মী জানিয়েছেন, “গত ২৫ জুন থেকে শুরু হওয়া বৃষ্টিতে পাকিস্তানে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টি বিপর্যয়ে জখম হয়েছেন ৮৭ জনেরও বেশি মানুষ।সবচেয়ে বেশি মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে খবর। বৃষ্টির সঙ্গে জায়গায় জায়গায় ধস নেমেছে। খাইবার পাখতুনখাওয়ায় ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৮টি শিশুর। সেখানে আরও শিশুর দেহ আটকে রয়েছে কিনা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের।

 

 

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...