Sunday, April 5, 2026

পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বিপণন করেছে বিরোধীরা, দাবি কুণালের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এই প্রথম নজিরবিহীন ভাবে বিরোধী সন্ত্রাস নজরে কেড়েছে পঞ্চায়েত ভোটে। এদিন তৃণমূল ভবনে সাংদিক বৈঠকে বিজেপি সহ বিরোধীদের নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র

কুণাল ঘোষ। তিনি বলেন, ”বিরোধী দল আর কেউ কেউ আতঙ্কের বিপণন করছেন। অধিকাংশ তৃণমূলের মারা যাচ্ছেন। আজ সকাল থেকে দেখুন তৃণমূলের মারা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কী চাইবে তৃণমূল কংগ্রেসকে মারতে। তৃণমূল মারা গেলে বলা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আর বিরোধী মারা গেলে বলবেন সন্ত্রাস।”

এদিন রাজ্যপালকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, “এই গোটা উস্কানির পেছনে রাজ্যপালও আছেন। আজ এক বিজেপির দলবদলু নেতা বলছে, দিল্লিতে গিয়ে বলব টাকা বন্ধ করে দিতে। ভোটের সঙ্গে টাকার কী সম্পর্ক। আসলে প্রতিহিংসার রাজনীতি করছে। বিরোধীরা জানে তারা জিততে পারবে না। তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জিতবে। নাচতে না জানলে উঠোন বাঁকা। বাম জমানায় ভোটের দিন ৬০-৭০-৮০ জন মারা যেত। এখন অনেক কমেছে। সিপিএমের অতীত, সিপিএমের ভোট মনে আছে?”

তাঁর আরও সংযোজন, “বিজেপি শাসিত রাজ্যের অবস্থা মনে আছে? আসলে ভোটের ফলাফল থেকে নজর ঘোরাতে পরিকল্পিত ভাবে অশান্তি করেছে। তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ করেছে। আর যারা ৩৫৫ বা ৩৫৬ করছেন, তারা আগে মণিপুর করে আসুন। তারপর বাংলার কথা বলবেন। মামার বাড়ির আবদার নাকি ৩৫৫ বা ৩৫৬।”

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...