Monday, April 6, 2026

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকেই চাইছেন মহারাজ

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেবারিট হলেও, চাপে রোহিত শর্মার দল। কারণ দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতীয় দলের কাছে। ট্রফির খরা চলছেই। তবে এই খরা নাকি কাটতে পারে এবার। এমনটাই মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের জুটি ভারতের আইসিসি খেতাবের খরা মেটাতে পারবে।

এই নিয়ে সৌরভ বলেন,” চাপ সব সময়ই থাকবে। যখন ওরা আগে খেলেছে, তখনও চাপ ছিল। গত বিশ্বকাপে রোহিত শর্মার পাঁচটি শতরান ছিল। আর এবার ও অধিনায়ক, ওর ওপর এখনও চাপ রয়েছে। আশা করছি, ও ভারতের হয়ে বিশ্বকাপেও একই কাজ করে দেখাবে। রাহুল দ্রাবিড়ের খেলার দিনে, পারফর্ম করার চাপ ছিল, আর এখন ও যখন হেড কোচ, ওর কাছে চাপ রয়েছে কাজটা করার। চাপটা সমস্যা নয়। আমি নিশ্চিত ওরা কোনও না কোনও উপায় খুঁজে পাবে সাফল্য পেতে।”

এদিকে আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে বেছেছেন। তবে পাকিস্তানকেও সুযোগ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মহারাজের মতে পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাহলে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হোক, সেটাই চাইছেন মহারাজ। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি চাই ভারত-পাকিস্তান সেমিফাইনাল হোক। তা হলে ইডেনে খেলা হবে।”

আরও পড়ুন:কবে ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশ মেসির? এল বড় আপডেট

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...