Tuesday, March 31, 2026

শর.ণার্থী ইস্যুতে শরিক দলগুলির মতানৈক্য! নেদারল্যান্ডস সরকারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

শরিক দলগুলির মতবিরোধের জের। অবশেষে ভেঙে গেল নেদারল্যান্ডস সরকার (Netherland Government)। জানা গিয়েছে, শরণার্থী সমস্যার (Migration Crisis) মোকাবিলা করতে বৈঠকের ডাক দিয়েছিল সরকার। কিন্তু শুক্রবার বৈঠকের পরই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট (Mark Root) সাফ জানিয়ে দেন, শরিক দলের মধ্যে মতবিরোধ মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। আর সেকারণে বর্তমানে সরকার টিকিয়ে রাখা খুবই অসম্ভব। খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলেই জানিয়েছেন তিনি।

এদিকে চলতি বছরের নভেম্বর মাসেই নেদারল্যান্ডসে নির্বাচন (Election) হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সরকার ভেঙে যাওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ। তবে সবচেয়ে বেশিদিন ধরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন মার্ক রুট। কিন্তু সাম্প্রতিককালে শরণার্থী সমস্যা সেদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। রুটের সিদ্ধান্ত ছিল, শরণার্থীদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না। গত বছরই নেদারল্যান্ডসের শরণার্থী শিবিরের মাত্রাতিরিক্ত ভিড় নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছিল। সে কারণেই শরণার্থীদের দেশে ঢোকা নিয়ে কড়াকড়ি বাড়ানোর পক্ষে সওয়াল করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

২০২২ সালের জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন রুট। তবে আচমকাই সরকার পড়ে যাওয়ার কারণে আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশের দায়িত্বভার থাকবে। পাশাপাশি নভেম্বরের আগে কোনওমতেই নির্বাচন করানো সম্ভব নয় বলেই সাফ জানিয়েছে সেদেশের নির্বাচন কমিশন।

 

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...