Tuesday, March 17, 2026

অটো চড়ে মায়ানগরী ঘুরলেন নবাব কন্যা! ভাই*রাল ভিডিও

Date:

Share post:

বাড়িতে এত দামি দামি গাড়ি, নেপো সন্তান হওয়া সত্ত্বেও সেই বৈভব ছেড়ে পাড়ার সাধারণ মেয়ের মতোই মুম্বই ঘুরলেন সারা আলি খান (Sara Ali Khan)। আর সেই দৃশ্য পাপ্পারাৎজিরা ক্যামেরা বন্দি করার সুযোগ কিছুতেই ছাড়তে চাননি। অটো (Auto) চড়ে খুব সাধারণ ভাবে একটা গোটা দিন কাটালেন নবাব কন্যা। প্রাথমিকভাবে মনে হতেই পারে যে কোনও সিনেমার প্রচার, কিন্তু আসলে নেহাত অকারণেই এসির হাওয়া ছেড়ে তিনি গণপরিবহনে (Public Transport) যাত্রা করেই ঘাম ঝরালেন।

বিলাসবহুল বাহনকে ঘরে রেখে মুম্বইয়ের যানজটের রাস্তায় অটোয় করে ঘুরছেন সারা আলি খান। ১.৩০ কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ ছেড়ে ঘেমে নেয়ে জিম সেন্টারে গেলেন নায়িকা। পতৌদি পরিবারের মেয়ে হলেও কোনওরকম নবাবসুলভ হাবভাব দেখা যায়নি তাঁর মধ্যে। অবশ্য চিত্রগ্রাহকরা ছবি তোলার আবদার করলে তিনি তাতে অসম্মত হননি। হাসিমুখেই কুশল মঙ্গল বিনিময় সারলেন সবার সঙ্গে। অতিসাধারণ বেশভূষায় মায়ানগরীকে যেন নতুন চোখে আবিষ্কার করলেন বলি নায়িকা।

 

 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...