Saturday, June 27, 2026

চলন্ত বিমানে বো.মাতঙ্ক! তড়িঘড়ি উড়ান নামালেন পাইলট, তারপর…

Date:

Share post:

১৭৭ জন যাত্রী নিয়ে আটলান্টা (Atlanta) থেকে সিয়াটেলের (Seattle) উদ্দেশে রওনা দিয়েছিল আলাস্কা এয়ারলাইন্সের (Alaska Airlines) একটি বিমান । ৬জন বিমানকর্মীকে মাঝ আকাশে বিমান ওড়ার সময় এক বিমানকর্মীর হাতে চিরকুট ধরিয়ে দেন ব্র্যান্ডন স্কট (Brandon Scott) নামে এক ব্যক্তি। সেখানে লেখা ছিল, “এই বিমানে বোমা রাখা আছে। আমি যা বলব সেই অনুযায়ী কাজ না হলে সবকটা বোম একসঙ্গে ফাটিয়ে দেব। তাই পাইলটের কাছে এই চিরকুট পাঠিয়ে দাও। কারণ বিমানের যাত্রীদের নিরপত্তার দায়িত্ব রয়েছে তাঁর হাতেই। আমার কথা শুনলেই সকলে প্রাণে বাঁচবে।” এরপরই বিমান নামাতে বাধ্য হন চালক। ঘটনায় প্রাথমিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

বুধবার আটলান্টা থেকে যাত্রা শুরু করার পরেই পাইলটের কাছে বোমা মারার হুমকি দিয়ে চিরকুট আসে। এত যাত্রী থাকায় রিস্ক নিতে চাননি পাইলট। তাই সিয়াটেলের (Seattle) বদলে স্পোকোন বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। ততক্ষণে পুলিশকে জানানো হয়েগেছিল। ব্র্যান্ডনের কথা মেনেই ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। অবতরণের পরেই আটক করা হয় ব্র্যান্ডনকে। অবশ্য বিমানে তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার হয়নি। এরপর ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ এনে গ্রেফতার করা হয় ব্র্যান্ডনকে। স্থানীয় পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছে, সিনালোয়া কারটেল নামে একটি গোষ্ঠীর নিশানায় ছিলেন তিনি। তাই গন্তব্যে পৌঁছলেই তাঁকে খুন করা হবে এই আশঙ্কায় প্রাণে বাঁচতেই ভুয়ো তথ্য ছড়িয়েছিলেন তিনি। তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে অভিযুক্তকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে জানা যাচ্ছে।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...