Wednesday, June 24, 2026

প্রয়াত প্রাক্তন ফুটবলার লুইস সুয়ারেজ

Date:

Share post:

ফের নক্ষত্র পতন বিশ্ব ফুটবলে। প্রয়াত স্পেনের প্রাক্তন ফুটবলার লুইস সুয়ারেজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। লুইস সুয়ারেজই একমাত্র স্প্যানিশ ফুটবলার, যার ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব। সুয়ারেজের মৃত্যুতে শোকের ছায়া বিশ্ব ফুটবলে।

সুয়ারেজের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে জানিয়েছে, “লুইস সুয়ারেজ মিরামোন্টেসের সব আত্মীয় ও কাছের বন্ধুদের সমবেদনা জানাচ্ছে আরএফইএফ।”

রাইট ইনসাইড অথবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন সুয়ারেজ। ১৯৫৫ থেকে ১৯৬১ সাল—টানা ছ’বছর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে জিতেছেন একাধিক লা লিগা খেতাব। ন্যু ক্যাম্পে থাকাকালীন ১২২ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। বার্সেলোনা ছাড়াও ইন্টার মিলানেও খেলেছেন সুয়ারেজ। ন’বছরে ২৫৬ ম্যাচে ৪২ গোল আছে এই কিংবদন্তির।

স্প্যানিশ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয় সুয়ারেজকে। তাঁর ফুটবল শৈলীর জন্য বিশ্ব ফুটবলে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন। ১৯৬০ সালে ব্যালন ডি’ওর পুরস্কারে ভূষিত হন। ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেডো ডি স্টেফানোর মতো তারকাদের পিছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ সম্মান পান। খেলা ছাড়ার পর স্পেনের যুব এবং সিনিয়র। জাতীয় দলকে কোচিং করিয়েছেন সুয়ারেজ। এছাড়াও ইতালি ও স্পেনের একাধিক ক্লাবে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

সুয়ারেজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইন্টার মিলানও। তারা বিবৃতি দিয়ে জানান, “গভীর বিষাদের সঙ্গে লুইসিতোকে বিদায় বলছি। তাঁর নিখুঁত ও অদম্য ফুটবলের নস্ট্যালজিয়ায় আচ্ছন্ন।”

আরও পড়ুন:ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন ভূমিকায় ইশান্ত

 

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...