Sunday, June 28, 2026

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন ভূমিকায় ইশান্ত

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরে আসছেন ইশান্ত শর্মা। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। আর সেই সিরিজেই নতুন ভূমিকায় দেখা যাবে ইশান্তকে।  ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ধারাভাষ্য দিতে দেখা যাবে ইশান্তকে।

প্রসঙ্গত দিল্লির অভিজ্ঞ জোরে বোলারকে জাতীয় দলের পরিকল্পনা থেকে ২০২১ সালের শেষ দিকে বাদ দিয়েছেন নির্বাচকেরা। চোট সারিয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভাল খেললেও ভারতীয় দলে ফেরার সম্ভাবনা এখনই নেই তাঁর। আর সেই কারণেই নতুন একটি ভূমিকায় দেখা যাবে ইশান্তকে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ‍্য দিতে দেখা যাবে। ৩৪ বছরের এই ক্রিকেটার শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ২০২১ সালের নভেম্বরে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে।

দেশের হয়ে ১০৫টি টেস্ট, ৮০টি এক দিনের ম্যাচ এবং ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন ইশান্ত। এই মুহূর্তে দেশের হয়ে না খেললেও আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের হয়ে খেলছেন ইশান্ত।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের, অর্ধশতরান হরমনপ্রীতের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...