Sunday, February 22, 2026

পঞ্চায়েত ভোটে মৃ*ত্যু কুলতলির এক তৃণমূল কর্মীর! কোমায় আরও ১

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের ভোটপর্ব মিটলে এখনও অব্যাহত মৃত্যু। বাংলায় মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর। শনিবার দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃতের নাম আবু সালেম খান (৪৮)।

আরও পড়ুন:পর্যাপ্ত বাহিনী পাঠায়নি শাহের মন্ত্রক, অশান্তির ঘটনায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল
পুলিশ সূত্রে খবর, ভোটগ্রহণ পর্বের শেষ দিকে শনিবার সন্ধ্যায় কুলতলির জালাবেড়িয়া-১ পঞ্চায়েত এলাকার পশ্চিম গাবতলায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করতে গেলে তৃণমূলের তরফে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তৃণমূলের অভিযোগ , সেই সময়ই পিটিয়ে মারা হয় আবুকে।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর রাধারানিপুরের ২৪১ নম্বর বুথের সামনে সংঘর্ষে জড়ান আরএসপি এবং তৃণমূলের কর্মীরা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর আহতদের মধ্যে তৃণমূল কর্মী আজহার লস্করকে বন্দুকের বাঁট দিয়ে চোখে ও মাথায় আঘাত করা হয়। চোখে লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
হাসপাতাল তরফে খবর, আজাহারের চোখে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। আপাতত কোমায় রয়েছেন আজাহার। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...