Monday, April 6, 2026

“তাজা হাওয়া খেতে” সোম সন্ধ্যায় শাহী সাক্ষাতে যেতে পারেন আনন্দ বোস

Date:

Share post:

পঞ্চায়েতের ভোটগ্রহণের পরেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। যাওয়ার আগে বলে গিয়েছেন “তাজা হাওয়া খেতে” যাচ্ছেন। এবার সেই হাওয়ার সন্ধানে সোমবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

শনিবার, ভোট চলাকালীন বিভিন্ন জেলায় পরিদর্শন করেন আনন্দ বোস। মন্তব্য করেন, ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। রাজ্যে পঞ্চায়েত ভোটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়েও ক্রমাগত রাজ্য প্রশাসন ও রাজ্য কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তোলে শাসকদল। এই পরিস্থিতিতে সন্ধেয় বিশেষ বিমানে দিল্লি যাত্রা করেন রাজ্যপাল। বিমান বন্দরে সাংবাদিকরা তাঁর দিল্লি যাত্রার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, “I am Going for a fresh air”। দিল্লির বায়ু দূষণ জগৎ বিখ্যাত। সেখানে কলকাতা ছেড়ে কোন হাওয়া নিজের পালে লাগাতে রাজধানী গিয়েছেন আনন্দ বোস! দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা আগেই জানা গিয়েছিল। নির্বাচনের পরেই রাজ্যপাল বলেন, ‘‘একজন রাজ্যপালের যা করণীয়, তাই করব।’’

রাজ্যপালের বিরোধিতায় শাসকদল তৃণমূল বলেছিল, রাজ্যপাল আদতে এই সব বলছেন কেন্দ্রের আদেশে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘দিল্লি থেকে যে ভাবে আদেশ আসছে, রাজ্যপাল তাঁর সীমিত ক্ষমতা ও এক্তিয়ার অনুযায়ী, তা পালন করার চেষ্টা করছেন।’’ এবার অমিত শাহর সঙ্গে দেখা করে রাজ্যপাল কোন করণীয় কাজটি করেন, সেটাই দেখার।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...