Tuesday, June 16, 2026

দলিতের মুখে প্রস্রাব: প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেতা

Date:

Share post:

মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের মুখে বিজেপি কর্মীর প্রস্রাব করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশে। এই ঘটনার প্রতিবাদে এবার বিজেপি ত্যাগ করলেন এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতার নাম বিবেক কোল। তিনি স্থানীয় বিজেপির জেনারেল সেক্রেটারি পদে ছিলেন। স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ ওই বিজেপির কর্মী প্রবেশ শুক্লার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিজেপি দাবি করে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তবে বিবেক কোলের স্পষ্ট বক্তব্য, অভিযুক্ত প্রবেশ এলাকার বিধায়কের খুবই ঘনিষ্ঠ। প্রবেশ যা কাণ্ড ঘটিয়েছেন, তা মেনে নিতে না পেরেই দল থেকে ইস্তফা দিয়েছেন বিবেক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সিধি জেলায় বিজেপির জেনারেল সেক্রেটারি ছিলেন বিবেক। কিন্তু দলীয় কর্মী যেভাবে আদিবাসী যুবককে হেনস্তা করেছেন, তা মেনে নিতে পারেননি বিবেক। সেই কথা জানিয়েই দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন, স্থানীয় বিধায়ক কেদারনাথ শুক্লার খুবই ঘনিষ্ঠ অভিযুক্ত প্রবেশ। গত দু’বছর ধরে বেআইনিভাবে আদিবাসীদের জমি দখল করেছেন কেদারনাথ। তাঁরই ঘনিষ্ঠের বিরুদ্ধে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। এদিকে দুষ্মান্ত রাভে নামে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রবেশকে। বুল্ডোজার দিতে ভেঙে দেওয়া হয়েছে প্রবেসের বাড়ি। নির্যাতিত ওই দলিত যুবককে নিজের বাসভবনে ডেকে তাঁরপা ধুইয়ে ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুষ্মান্তের জন্য মোট ৬.৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যও দিয়েছেন তিনি।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...