Tuesday, June 23, 2026

রাজ্যপালের দিল্লি যাত্রাকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

ফের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার আনন্দ বোসের দিল্লি যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন কুণাল। পাশাপাশি তিনি বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর গ্রেফতার নিয়েও বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন।

রাজ্যপাল দিল্লি যাওয়ার আগে বলে গিয়েছেন, মুক্ত বাতাস পেতে তিনি যাচ্ছেন। এরপরই কুণাল ঘোষের তোপ, রাজ্যপালকে তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাকে অপমান করেছেন। তাঁর আর কোনও অধিকার নেই এই বাংলায় থাকার। উনি দিল্লিতেই থাকুন। তাঁর কটাক্ষ, রাজ্যপাল অমিত শাহ-র কাছে গেলে তাঁর পপুলারিটি বাড়বে। রাষ্ট্রপতির কাছে গেলে ছবি উঠবে।

কুণালের আরও অভিযোগ, রাজ্যপাল ধারাবাহিক ভাবে বিরোধীদের উৎসাহ দিয়েছেন। দিনের শেষে বিরোধীদের পাশে মানুষের সমর্থন নেই, দাবি কুণাল ঘোষের। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সবকিছু স্পষ্ট করে দেবে বলেও দাবি কুণাল ঘোষের।

এদিন কুণাল ঘোষ বলেন, একুশের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজনের প্রাণ গিয়েছিল। বিরোধীরা জানে তারা হারবে, তাই বারবার তারাই ঝামেলা পাকাচ্ছে। রিপোলিং বুথেও একই লোকেরা ঝামেলা করছে বলে দাবি কুণাল ঘোষের। তিনি দাবি করেছেন, ৬১ হাজারের বেশি বুথে অবাধে নির্বাচন হয়েছে।

শুভেন্দু অধিকারীকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেছেন কুণাল। তাঁর কথায়, মানসিক অবসাদগ্রস্ত, পাগল বলেও আক্রমণ করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে ঝামেলা চেষ্টা করছে। গণনার দিনও তাঁরা ষড়যন্ত্র করবে। তিনি বলেন, যারা গন্ডগোল করেছেন, তারা হারবো ভেবেই ঝামেলা করেছেন, চক্রান্ত করেছেন। এই নির্বাচনে তৃণমূলেরই বেশি কর্মী মারা গিয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...