Monday, April 6, 2026

ভারী বৃষ্টি উত্তরে, দক্ষিণে ঝমঝমিয়ে বৃষ্টি কবে?

Date:

Share post:

একনাগাড়ে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ।নদীর জলস্তর বাড়ায় ফুঁসছে তিস্তা।ধস নেমে বন্ধ বহু রাস্তা। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরে বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। উল্টে অস্বস্তিজনক গরমে নাজেহাল কলকাতাবাসী।কবে দেখা মিলবে বৃষ্টির?

আরও পড়ুন:“তাজা হাওয়া খেতে” সোম সন্ধ্যায় শাহী সাক্ষাতে যেতে পারেন আনন্দ বোস

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও ভারী বৃষ্টির কোনও আশা নেই দক্ষিণবঙ্গে। এমনকী তাপমাত্রারও কোনও হেরফের হবে না। বুধ-বৃহস্পতিবার অবধি আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে।
তবে , সোমবার বিকেলের পর থেকে ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে এবং সংলগ্ন কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গল এবং বুধবার ঝমঝমিয়ে বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...