Friday, June 26, 2026

বগটুইয়ে দাঁত ফো.টাতে পারলেন না মিহিলাল, জিতল তৃণমূল

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের বিভিন্ন জায়গায় ভালো ফল করেছে বিরোধীরা। শেষ পাওয়া খবর অনুসারে, ৬টি পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। বামেরাও খাতা খুলেছে। তবে তাৎপর্যপূর্ণ হল বগটুই বগটুইয়েই এবার ফুটল জোড়াফুল।

গতবছর ২১ মার্চ বগটুইয়ে প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান ভাদু সেখ খুনের পর গ্রামে হামলা চালায় উত্তেজিত জনতা। ব্যাপক বোমাবাজি, গুলি চালনায় তোলপাড় হয়ে ওঠে গোটা গ্রাম। বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ১০ জনকে। সেই ঘটনায় প্রাণ হারান বগটুইয়ের বাসিন্দা মিহিলাল সেখের স্ত্রী, মা, মেয়ে ও বোন। ওই ঘটনার তদন্ত শুরু হয়। মিহিলাল দাবি করেন, এই ঘটনার পিছনে হাত রয়েছে তৃণমূলের।

পরবর্তী সময়ে সেই মিহিলালের পারিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে মনোনয়ন জমা দেন তাঁর ভাইপো, ভাইপোর স্ত্রী ও অন্য এক আত্মীয়। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই তাঁর পরিবারের লোকজন ভোটে দাঁড়িয়েছে পরিবারের সদ্যসরা। এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।

এবার পঞ্চায়েত নির্বাচনে মিহিলাল সেখের পরিবারের ৩ জন বিজেপির টিকিটে প্রার্থী হন। এদের মধ্যে ২ জন হন গ্রাম পঞ্চায়েত প্রার্থী এবং তৃতীয়জন হন পঞ্চায়েত সমিতির প্রার্থী। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে হারলেন মিহিলালের পরিবারের ২ সদস্যই। স্বজন হারানোর ভাবাবেগ কাজে লাগাতে পারলেন না মিহিলাল।

আরও পড়ুন- NOW VOTE FOR MAMATA: বাংলায় সবুজ ঝড়ের শুরুতেই টুইটে ধন্যবাদ অভিষেকের

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...