Friday, June 26, 2026

বু*লেটের জবাব ব্যালটে, শীতলকুচিতে তৃণমূলের জয়জয়কার

Date:

Share post:

২০২১- এর কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বুলেটের বদলা ২০২৩ সালে নিলেন বাংলার মানুষ। গত বিধানসভা ভোটের (Assembly Election) চতুর্থ দফায় শীতলকুচিতে (sitalkuchi)কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। ছুটে গেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবার সেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayet Election)করানোর রায় দেয় আদালত। ভয় ছিল দুবছর আগের সেই স্মৃতি ফিরবে না তো? কিন্তু মঙ্গলবার ভোটের ফলপ্রকাশের দিন দেখা গেল বাংলার মানুষ বুলেটে নয় ব্যালটে জবাব দিয়েছেন। বিরোধীদের দাঁত ফোটাতে দিলেন না শীতলকুচির জনগণ। পঞ্চায়েত ভোটে ওই এলাকার ৮টি গ্রাম পঞ্চায়েতেই জয়ের পথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।

কোচবিহারের শীতলকুচিতে পঞ্চায়েত ভোটে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরোধী শিবির। ৮টি পঞ্চায়েতেই নিরঙ্কুশ জয়ের পথে ঘাস্ফুল। দুবছর আগের সেই দিনে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সাহায্য আর ভালবাসা ভোলেননি শীতলকুচির বাসিন্দারা। তারই প্রতিফলন এবার পঞ্চায়েত ভোটের ফলাফলে। প্রমাণ হয়ে গেল মানুষ আছেন তৃণমূলের পাশেই।

 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...