Saturday, April 4, 2026

অভিষেককে বাধা ভোলেনি ঠাকুরনগর, শান্তনুর বুথেই হার বিজেপির

Date:

Share post:

ঠাকুরনগর যে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) পাশে নেই তা বুঝিয়ে দিল পঞ্চায়েত ভোট। তাঁর বুথেই হার বিজেপির। জয়ী ঘাসফুল। নবজোয়ার যাত্রায় মতুয়ার ঠাকুরবাড়িতে গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু তার আগে সেই জায়গায় চূড়ান্ত অশান্তি করেন শান্তনু ঠাকুর ও তাঁর অনুগামীরা। ন্যাক্কারজনক ভাবে অভিষেককে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। যদিও মতুয়া সমাজ এবং ঠাকুরবাড়ির সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দেন, বড় মা বীণাপানি দেবীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে, তৃণমূল সাংসদের সঙ্গে এই দুর্ব্যবহার ভালো চোখে নেয়নি এলাকাবাসী। জবাব দিয়েছেন তাঁরা। নিজের বুথেই হার হয়েছে শান্তনুর দলের।

ঠাকুরবাড়ির আরেক সদস্য প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর আগেই জানিয়েছিলেন, শান্তনু ঠাকুরের পিছনে মতুয়া সমাজের সমর্থন নেই। এনআরসি-সহ বিভিন্ন ইস্যুতে BJP-র পক্ষে থাকায় শান্তনুর উপর ক্ষুব্ধ মতুয়ারা। তার উপর অভিষেককে বাধা দেওয়া মোটেই ভালো চোখে নেয়নি তারা। তারই প্রতিফলন দেখা গেল পঞ্চায়েতের নির্বাচনে। স্থানীয় তৃণমূল নেতাদের মতে এটা লোকসভা ভোটের ফলের ট্রেলার।

আরও পড়ুন- বৈঠকে বরফ গলল! ন্যাটোয় যোগ দিতে পারবে সুইডেন, আপত্তি নেই তুরস্কের

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...