Saturday, April 4, 2026

পঞ্চায়েতে বিপুল জয়ের পথে তৃণমূল, রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতার

Date:

Share post:

বিরোধীদের একের পর এক অপচেষ্টাকে ব্যর্থ করে পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষই আস্থা রেখেছে রাজ্যবাসী। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছে ততই দেখা যাচ্ছে গ্রাম বাংলা রাস্তা দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তৃণমূলের প্রতি মানুষের ভরসা ও আশীর্বাদ মাথায় নিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিলেন তিনি।

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট হয়ে যাওয়ার পর এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “সকল মা মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়া ফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করলো, বাংলার মানুষের হৃদয় তৃণমূল কংগ্রেসই আসীন।”

এর পাশাপাশি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আরও লেখেন, “জনগণের পঞ্চায়েত গঠনে আমাদের দল সর্বদা বদ্ধপরিকর। জনসাধারণের উন্নতিকল্পে আমি তথা আমাদের দলের প্রতিটি সদস্য সদা নিবেদিত প্রাণ। এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা সকলে একসঙ্গে আমার প্রিয় বাংলার উন্নয়ন এবং প্রগতি লক্ষ্যে কাজ করে যাব। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...