Monday, April 13, 2026

প্রকাশিত ডুরান্ড কাপের সূচি, একই গ্রুপে ইস্ট-মোহন

Date:

Share post:

প্রকাশিত ১৩২তম ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ডুরান্ড কর্তৃপক্ষ। আগেই জানা গিয়েছিল, একই গ্রুপে থাকবে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তেমনটাই হয়েছে। অংশগ্রহণকারী মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। কলকাতা ছাড়াও গুয়াহাটি এবং কোঝিকোড়ে হবে  টুর্নামেন্টের ম্যাচগুলো। ৩ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ৩ সেপ্টেম্বর।

গ্রুপ ‘এ’-তে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ছাড়া বাকি দু’টি দল হল রাউন্ডগ্লাস পাঞ্জাব এবং বাংলাদেশ আর্মি। গ্রুপ ‘বি’-তে কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ছাড়া রয়েছে মুম্বই সিটি এফসি, জামশেদপুর এফসি ও ভারতীয় নৌসেনা দল। গ্রুপ ‘সি’-তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি, কেরলা ব্লাস্টার্স, গোকুলাম কেরালা ও ভারতীয় বায়ুসেনা দল। গ্রুপ ‘ডি’-র দলগুলো হল, নর্থইস্ট ইউনাইটেড, এফসি গোয়া, শিলং লাজং এফসি ও আরও একটি বিদেশি দল। যার নাম এদিন প্রকাশ করা হয়নি।

গ্রুপ ‘ই’-তে রয়েছে হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, দিল্লি এফসি এবং নেপালের ত্রিভুবন আর্মি ক্লাব। গ্রপ ‘এফ’-তে কোঝিকোড়ের স্থানীয় একটি দল ছাড়া থাকছে ওড়িশা এফসি, রাজস্থান ইউনাইটেড ও ভারতীয় সেনা দল। এবারের টুর্নামেন্ট নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যথেষ্ট আগ্রহের সৃষ্টি হয়েছে অন্য এক কারণে। ২৭ বছর পর এই প্রথম কোনও বিদেশি দল শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভুটানের দলও খেলবে বলে খবর।

আরও পড়ুন:Breakfast Sports ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...