Saturday, March 14, 2026

উন্নয়নের যজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগদান জয়ী বিজেপি প্রার্থীর

Date:

Share post:

সিপিএমের পর এবার বিজেপি প্রার্থী, ভোটে জিতেই হাতে তুলে নিলেন তৃণমূলের ঝান্ডা। এই দলবদলেই সংখ্যার বিচারে গ্রাম পঞ্চায়েতে হাতে চলে এলো শাসক দলের। উন্নয়নের স্বার্থে বোর্ড গঠনে তৃণমূলকে সাহায্য করলেন বিজেপির জয়ী প্রার্থী সলমা মূর্মূ। ঘটনা বাঁকুড়া বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের।

আজ, বুধবার বিষ্ণুপুর বিধায়ক কার্য্যালয়ে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসনের বিজেপির জয়ী প্রার্থী সলমা মুর্মু তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন সলমা মুর্মু।

অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে তৃণমূল ৬ টি, বিজেপি ৫ ও নির্দল পায় ১টি আসন। ফলে এই পঞ্চায়েতে কোনও রাজনৈতিক দল-ই ম্যাজিক ফিগার না পাওয়ায় ফলাফল ত্রিশঙ্কু হয়ে পড়ে। এই পঞ্চায়েতেরই জয়ী বিজেপি প্রার্থী সলমা মুর্মু ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ম্যাজিক ফিগারে পৌঁছে যায় তৃণমূল।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...