Sunday, June 14, 2026

এশিয়ান গেমসের জন্য কুস্তিগিরদের নাম দেওয়ার সময়সীমা বাড়ছে না,বি.পাকে আইওএ

Date:

Share post:

বিপাকে ভারতের অলিম্পিক্স সংস্থা (আইওএ)। এশিয়ান গেমসের জন্য ভারতীয় কুস্তিগিরদের নাম জমা দেওয়ার সময়সীমা কিছুদিন বাড়ানোর অনুরোধ করেছিল আইওএ। সেই অনুরোধ খারিজ করে দিল আয়োজক সংস্থা। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রায়াল আয়োজন করতে হবে আইওএ-কে।

অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়ার কাছে নাম জমা দেওয়ার জন্য ৫ অগস্ট পর্যন্ত সময় চেয়েছিল আইওএ। কিন্তু মাত্র সাত দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ১৫ জুলাইয়ের বদলে নাম জমা দিতে হবে ২২ জুলাইয়ের মধ্যে। ভারতীয় কুস্তির দায়িত্বে থাকা অ্যাড-হক প্যানেলের কাছে ওটা বড় চ্যালেঞ্জ।

এই সমস্যা তৈরি হয়েছে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে। সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগটের মতো কুস্তিগিরেরা ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছিলেন। ফলে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে।আন্দোলন তুলে নেওয়ার পরে এখন সাক্ষী, বজরং, বিনেশরা প্রস্তুতি নিতে বিদেশে গিয়েছেন। যাওয়ার আগে তাঁরা ক্রীড়ামন্ত্রককে অনুরোধ করেছিলেন ট্রায়ালের সময়সীমা বাড়ানোর। কিন্তু তা সম্ভব হল না। এই পরিস্থিতিতে তাঁদের দেশে ফিরে দ্রুত ট্রায়ালে অংশ নিতে হবে।

এশিয়ান গেমসে খেলার জন্যে এক লড়াইয়ের ট্রায়ালের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রতিবাদী কুস্তিগিরদের।এখন দেখার কী ভাবে ট্রায়াল অনুষ্ঠিত হয়।যা পরিস্থিতি,কুস্তিগীরদের কাছেও এই ট্রায়াল একটা বড় চ্যালেঞ্জ।

 

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...