Saturday, June 20, 2026

থালাইভার ‘লাল সেলাম’! ঘটনার খুঁটিনাটি ফাঁস করলেন ঐশ্বর্য

Date:

Share post:

সম্প্রতি দক্ষিণের থালাইভা (Thalaiva) অর্থাৎ রজনীকান্তের (Rajanikanth) সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে লাল সেলাম (Lal Salaam) শব্দটি। তবে আচমকা কেন এই শব্দ নিয়ে শুরু হল শোরগোল? এর পিছনে কী কারণ অথবা এর সঙ্গে রজনীকান্তের ঠিক কী সম্পর্ক তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী লাল ঝান্ডা ধরতে চলেছেন দক্ষিণের এই বর্ষীয়ান অভিনেতা? তবে বাবাকে নিয়ে সমস্ত জল্পনায় কার্যত জল ঢাললেন থালাইভা কন্যা ঐশ্বর্য রজনীকান্ত (Aishwaryaa Rajanikanth)। শোনা যাচ্ছে, ‘লাল সেলাম’ নামক একটি দক্ষিণী ছবিতে দেখা যেতে চলেছে সুপারস্টার রজনীকান্তকে, এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক ও অভিনেতার কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। এদিন শেষ দিনের শুটিংয়ের পর বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন তিনি।

আর ঐশ্বর্যর পোস্টে রজনীকান্তর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। থালাইভার পড়নে সাদা পাঠান স্যুট আর মাথায় সাদা ফেজ টুপি। তবে ‘লাল সেলাম’ ছবিটিতে রজনীকান্তকে একটি ক্যামিও চরিত্রের জন্য বাছা হয়েছে, যার নাম মঈদীন ভাই। ছবিটির পোস্টার আগেই মুক্তি পেয়েছিল কিন্তু ছবিতে থালাইভার অভিনয়ের কথা শুনেই করছেন উচ্ছ্বসিত অনুরাগীরা।

 

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...