Wednesday, June 24, 2026

পঞ্চায়েত ভোটে চারিদিকে সবুজ আবির, হার মানতে না পেরেই কী মলয় ঘটককে তলব ইডির?

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বক্স খুলতেই চারিদিকে শুধুই তৃণমূলের জয়জয়কার। ২১এর বিধানসভা ভোটের পর আবারও পঞ্চায়েতে বড় ধাক্কা গেরুয়া শিবিরের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও মানুষের রায় গিয়েছে তৃণমূলের পক্ষেই। তাই আবারও সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় এজেন্সি। বুধবার কয়লা পাচার মামলায় ফের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহেই দিল্লিতে ইডি’র হেড কোয়াটারে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে মন্ত্রীকে।

আরও পড়ুন:কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়.রানি, আগামী সোমবার মলয় ঘটককে ফের তলব ই.ডির!

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও নোটিস পাঠানো হয় তাঁকে।শীর্ষ আদালতের সুপারিস মতো গত ১৯জুন জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন মন্ত্রী। তবে রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে ইডিকে জানান তিনি। তখনই জানিয়েছিলেন, পরবর্তীতে ইডি তলব করলে নিশ্চিতভাবেই তদন্তে সাহায্য করবেন। এরপর তাঁকে ফের গত ২৭ জুনও নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু পঞ্চায়েত ভেটে ব্যস্ত থাকায় তিনি সেবারও দিল্লি যেতে পারেননি। তবে তিনি জানিয়েছিলেন আগামী তলবে নিশ্চয়ই ইডিকে সময় দেবেন। সেই সুযোগেই গণনা চলাকালীনই মলয়কে ফের ডেকে পাঠাল ইডি।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...