Wednesday, June 10, 2026

নির্বাচনে দলীয় কর্মীদের মৃ.ত্যু, ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

এবার গ্রামবাংলায় সবুজ ঝড়। মনে করা হয়েছিল, ২১ জুলাই সেই জয়ের উদযাপন করবে তৃণমূল। বুধবার, বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন অন্য কথা। বাম জমানা থেকে শুরু করে শীতলকুচি থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আক্রমণে প্রাণ হারিয়েছেন অনেক দলীয় কর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালন করবে তৃণমূল। ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। বেলা ১২টা থেকে হবে জমায়েত।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ১৯ জন মারা গিয়েছেন। তার মধ্যে তৃণমূল (TMC) কর্মীই সবচেয়ে বেশি। কমপক্ষে ১১ জন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে বলে জানান তৃণমূল সুপ্রিমো। ভেদাভেদ না করে সবার পরিবারের জন্যেই আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এরপরেই তিনি বলেন, সামনে ২১ জুলাই তৃণমূলের বড় অনুষ্ঠান। এমনিতে দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। এত বড় জয়ের পরে ওদিন কোনও সেলিব্রেশন হবে না। এবার সেখানে নির্বাচনে নিহত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধা দিবস পালন করা হবে। বেলা ১২টা থেকে হবে জমায়েত।

 

 

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...