Wednesday, June 10, 2026

নির্বাচনে দলীয় কর্মীদের মৃ.ত্যু, ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

এবার গ্রামবাংলায় সবুজ ঝড়। মনে করা হয়েছিল, ২১ জুলাই সেই জয়ের উদযাপন করবে তৃণমূল। বুধবার, বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন অন্য কথা। বাম জমানা থেকে শুরু করে শীতলকুচি থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আক্রমণে প্রাণ হারিয়েছেন অনেক দলীয় কর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার *২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালন করবে তৃণমূল। ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। বেলা ১২টা থেকে হবে জমায়েত।*

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ১৯ জন মারা গিয়েছেন। তার মধ্যে তৃণমূল (TMC) কর্মীই সবচেয়ে বেশি। কমপক্ষে ১১ জন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে বলে জানান তৃণমূল সুপ্রিমো। ভেদাভেদ না করে সবার পরিবারের জন্যেই আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ব্যালটে হেরে হিং.সা ছড়ানোর চেষ্টা বিরোধীদের! গত ২৪ ঘণ্টায় ম.র্মান্তিক পরিণতি কমপক্ষে ৭ জনের 

এরপরেই তিনি বলেন, সামনে ২ জুলাই তৃণমূলের বড় অনুষ্ঠান। এমনিতে দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। এত বড় জয়ের পরে ওদিন কোনও সেলিব্রেশন হবে না। এবার সেখানে নির্বাচনে নিহত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধা দিবস পালন করা হবে। বেলা ১২টা থেকে হবে জমায়েত।

 

 

Related articles

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...