Monday, April 6, 2026

শপিং মলের চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত! তারপর…

Date:

Share post:

শপিং মলের চলমান সিঁড়িতে দুর্ঘটনা! খেলতে গিয়ে শপিং মলের চলমান সিঁড়িতে আটকে গেল এক শিশুর হাত। হাওড়ার শিবপুরের এক অভিজাত শপিং মলের ঘটনা। মল কর্তৃপক্ষ, দমকল ও পুলিশের তৎপরতায় প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় ওই শিশুটিকে।

জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ওই শিশুর নাম মহম্মদ শাহিদ। বছর ৩ বছর। শিবপুর ট্রামডিপো এলাকার চওড়া বস্তির বাসিন্দা। বুধবার সন্ধেয় পরিবারের সদস্যদের সঙ্গে  কাজিপাড়ার ওই মলে বেড়াতে যায় শিশুটি। মলের একতলায় চলন্ত সিঁড়ির কাছে খেলা করছিল সে। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে চলন্ত সিঁড়ির ফাঁকে শিশুটির হাত আটকে যায়। এরপর অনেকেই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। অবশেষে উদ্ধার করতে না পেরে দমকল ও শিবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। দমকল, পুলিশ ও মল কর্তৃপক্ষের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। প্রায় দেড় ঘন্টা ধরে চলন্ত সিঁড়ির সমস্ত যন্ত্রাংশ খুলে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশই শিশুটিকে উদ্ধার করে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় শিশুর পরিবার ও মলে উপস্থিত জনতার মধ্যে। তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে মল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- পাহাড় থেকে জঙ্গলমহল, নিরঙ্কুশ আধিপত্য, সবুজ ঝড়ে কুপোকাত বিরোধীরা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...