Wednesday, June 24, 2026

অনন্ত মহারাজের স্থানীয় স্তরে পরিচিতি নেই: বিজেপি রাজ্যসভার প্রার্থী নিয়ে প্রশ্ন তুললেন বিমান

Date:

Share post:

রাজ্যসভায়(Rajyasabha ) বিজেপির প্রার্থী হিসেবে বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন অনন্ত মহারাজ(Ananta Maharaj)। স্থানীয় স্তরে তাঁর পরিচিতি নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। জানালেন, বিজেপির(BJP) রাজ্যসভার প্রার্থী অনন্ত মহারাজের স্থানীয় স্তরে পরিচিতি নেই । তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য কি কাজ করেছেন তা সেখানকার বাসিন্দাদের জানা নেই।

বৃহস্পতিবার বিধানসভা ভবনে আজ নেপালি কবি ভানু ভক্তের জন্ম বার্ষিকী পালন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন , যাকে বিজেপি রাজ্যসভার প্রার্থী করলো, সেইসব স্থানীয় মানুষজন সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, সেই ব্যক্তি সম্পর্কে তারা কেউ জানেন না । সেই ব্যক্তিকে তারা অনেকেই চেনেন না। এব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একমত বলে মন্তব্য করেন অধ্যক্ষ। অন্যদিকে রাজ্যপালের ভূমিকা নিয়ে নাম না করে উদ্বেগ প্রকাশ করে বিমান বাবু বলেন, জোর করে কেউ ৩৫৫ ধারার মত পরিস্থিতি তৈরি করছে রাজ্যে। রাজ্য এমন কোনও পরিস্থিতি নেই। সংবাদমাধ্যমের সামনে কেউ একজন সাক্ষাৎকার দিতে গিয়ে প্রকাশ্যে বলছেন এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে রাজ্যে ৩৫৫ বলবৎ করা যায়। এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। তার মতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিধানসভায় এসে দেখা উচিত। কোথাও কোনো গন্ডগোল নেই। এখানে রাজ্যসভার মনোনয়ন চলছে।

নাম না করে বিজেপি প্রসঙ্গে বলেন, বর্তমান বিরোধী দল কোনো অনুষ্ঠানে যোগ দেয় না এটা হতাশজনক। এর আগেও অনেক বিরোধী ছিলো। সবাই সব অনুষ্ঠানে যোগ দিত। ভানু ভক্তের জন্মদিন প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বলেন, প্রতিবছর সাড়ম্বরে পালিত হয় বিধানসভায়। উনি দার্জিলিংয়ের একজন প্রখ্যাত কবি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...