Wednesday, June 24, 2026

ব্যালটে হেরে হিং.সা-কারচুপির দোহাই বিরোধীদের, রাজপথে বাম-কংগ্রেস-আইএসএফ

Date:

Share post:

ভোটের ময়দানে হালে পানি পায়নি Left-Congress-ISF। বিধানসভার পরে পঞ্চায়েত ভোট। সেখানেও রামধনু জোটের ভরাডুবি। এখন হিংসা-সংঘর্ষ-কারচুপির অভিযোগ তুলে রাজনীতির ময়দান গরম করতে চাইছে বাম-কংগ্রেস-আইএসএফ। সেই কারণেই বৃহস্পতিবার বিকেলে লেনিন মূর্তির পদদেশ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে তারা। নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, নরেন চট্টোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত, কণীনিকা ঘোষ বসু। কংগ্রেসের তরফ থেকে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়-সহ কয়েকজন।

তবে তিনদল মিলেও রাজপথ ভরাতে পারেনি। উল্টে দিনের ব্যস্ত সময় জনবহুল রাস্তায় মিছিল করে পথচারীদের নাকাল করেছে বিরোধীরা। যেখানে বিচ্ছিন্ন কয়েকটি বুথ ছাড়া নির্বিঘ্নেই হয়েছে পঞ্চায়েত ভোট। এবং যেখানে অশান্তির খবর পাওয়া গিয়েছিল, সেখানে পুনর্নির্বাচনও হয়েছে। সেখানে ফল প্রকাশের পর অভিযোগ তোলা শুধুমাত্র ব্যর্থতা ঢাকার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...