Monday, April 6, 2026

প্রথম ভারতীয় হিসেবে বাবা–ছেলে দুজনেরই উইকেট নিয়ে নয়া কীর্তি রবিচন্দ্রন অশ্বিনের

Date:

Share post:

বাবা-ছেলে দুজনই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, এমন অনেক বিখ্যাত পরিবারের কথা জানা আছে। কিন্তু বাবা-ছেলে দুজনই একই বোলারের বলে আউট হয়েছেন, এমন ঘটনা বিরল। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে আজ নিয়ে এই কীর্তি গড়লেন মাত্র পাঁচজন বোলার!

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ-ভারতের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নেয় ক্যারিবিয়ানরা । এখনও পর্যন্ত ৪৪ ওভারে ৫ উইকেটে হারিয়ে তুলেছে ১০২ রান। ইনিংসের ১৩তম ওভারে সফরকারী ভারতকে প্রথম ব্রেকথ্রু দেন রবিচন্দ্রন অশ্বিন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন তেজনারায়ণ চন্দরপলকে।

এর মধ্য দিয়েই নতুন রেকর্ড গড়েছেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলে দুজনকেই নিজের শিকার বানিয়েছেন। ২০১১ সালে নিজের অভিষেক টেস্টে তেজনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দরপলকেও আউট করেছিলেন ভারতীয় অফ স্পিনার।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...