Tuesday, April 7, 2026

তৃণমূলের দখলে ৫১ শতাংশ ভোট, দ্বিতীয় স্থানের দাবি বাম-কংগ্রেসের

Date:

Share post:

একের পর এক ষড়যন্ত্র, দেশের কাছে বাংলাকে বদনাম করার আপ্রাণ চেষ্টা, এমনকি এজেন্সিকে কাজে লাগিয়েও পঞ্চায়েত ভোটে গ্রামবাংলার রায় গিয়েছে তৃণমূলের (TMC) পক্ষে। শতাংশের হিসেব বলছে, পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে তৃণমূল। অন্যদিকে, বাম-কংগ্রেস ও বামেদের জোট সঙ্গীদের মিলিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে তারা। এবং তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিজেপি(BJP)। যদিও দ্বিতীয় স্থানে কারা তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে বিজেপি ও বাম-কংগ্রেস(Left-Congress) জোটের মধ্যে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ২০টি জেলা পরিষদের ২০টিই শাসকদলের দখলে। এর মধ্যে ৯টিতে বিরোধীরা একটি আসনও জেতেনি। একই অবস্থা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতেও। মোট ২৫৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূলের দখলে ২৪২টি পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ২,৬৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিজেপির দখলে ২২০টি। ত্রিশঙ্কু ২০৩টি গ্রাম পঞ্চায়েত। আসন সংখ্যার পাশাপাশি শতাংশের হিসেব আরও চমকপ্রদ। সেখানে ৫১.১৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ প্রাধান‌্য তৃণমূলেরই। বিজেপি নেমেছে ২২.৮৮ শতাংশে। আপাত হিসেবে এটাই দ্বিতীয় স্থান হলেও এই দ্বিতীয় স্থানটি আবার দাবি করছে বাম-কংগ্রেস জোটও।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, পঞ্চায়েতে সিপিএম (CPIM) পেয়েছে ১২.৫৬ শতাংশ ভোট। তাদের জোটসঙ্গী কংগ্রেসের হাল আরও শোচনীয়, ঝুলিতে ৬.৪২ শতাংশ ভোট। যদিও গত বিধানসভা নির্বাচনের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই বেশি। এর সঙ্গে আইএসএফের ভোট যোগ করলে এবার জোটের ভোট বেড়ে ২১ শতাংশ হবে। তবে বাম সমর্থিত নির্দল এবং অন্য বাম শরিকগুলির ভোট যোগ করলে সেটা বিজেপিকে টপকে যাবে বলেই দাবি বাম শিবিরের। যদিও পঞ্চায়েতে অনেক ক্ষেত্রেই বাম এবং কংগ্রেস জোট ভুলে সরাসরি লড়াই করেছে বাম ও কংগ্রেস। শুধু তাই নয়, আগামী দিনে লোকসভা নির্বাচনে সার্বিক জোট হলে বিজেপির তুলনায় ভাল ফল করার ব্যাপারে আশাবাদী বাম সমর্থকরা। তাঁরা বলছেন, বাংলার রাজনীতিতে বর্তমানে আসল বিরোধী শক্তি আসলে তারাই।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...