Tuesday, March 31, 2026

‘মিশন সফল হলেই চাঁদে বসবাস করা যাবে’: চন্দ্রযান-৩ নিয়ে আশায় বুক বাঁধছেন মোদি

Date:

Share post:

তৃতীয় চন্দ্রযাত্রা নিয়ে এবার আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ তৃতীয় চন্দ্রযানকে (Chandrayaan3) নিয়ে মহাকাশে পাড়ি দেবে জিএসএলভি (GSLV) রকেট। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার মাহেন্দ্রক্ষণের আগে ইসরোর (ISRO) মহাকাশবিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে মোদি বলেন, এবারের মিশন সফল হলে চাঁদে বসবাস করার একটা জায়গা হবে। বাড়ি বানিয়ে থাকা যাবে চাঁদে। মোদি আরও জানান, এক সময় মনে করা হত চাঁদ নিষ্প্রাণ, রুক্ষ, থাকার অযোগ্য। কিন্তু চন্দ্রযান-১ মিশন দেখিয়ে দিয়েছে চাঁদ ভৌগোলিকভাবে অনেক সক্রিয়। চাঁদে জল থাকলেও থাকতে পারে। চাঁদের পিঠে বরফ থাকার সম্ভাবনা আছে।

ইসরোর তৃতীয় চন্দ্রযাত্রারও (Chandrayaan-3) লক্ষ্য চাঁদের আঁধার পিঠ অর্থাৎ দক্ষিণ মেরুতে অবতরণ। চাঁদের ওই পিঠে বরফ আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করবে ল্যান্ডার। পাশাপাশি, চাঁদের অবতরণ সফল হলে রেডিওঅ্যাস্ট্রনমির নতুন দিগন্ত খুলে যাবে বলেই আশাবাদী বিজ্ঞানীরা। তবে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা তা এখনও জানাননি ইসরোর বিজ্ঞানীরা। এছাড়া চাঁদের মাটিকে বসত বাড়ি বানানোর ইচ্ছা তাঁদের আছে কিনা সে নিয়েও কিছু জানা যায়নি। আপাতত চাঁদে জলের অস্তিত্ব আছে কিনা সেটা খুঁজে বের করাই অন্যতম লক্ষ্য।

aa

 

 

Related articles

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...