Saturday, June 20, 2026

ফের কলকাতা বিমানবন্দরে উদ্ধার সোনা, তল্লাশি চালাতেই কেল্লাফতে!

Date:

Share post:

ফের কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সোনা (Gold)। বেআইনিভাবে সোনা পাচারের অভিযোগে ইতিমধ্যেই ৫ যাত্রীকে আটক করেছে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা। ধৃতদের থেকে প্রচুর সোনার গয়না পাওয়া গিয়েছে বলে অভিযোগ। বিমানবন্দর সূত্রে খবর, সব মিলিয়ে কমপক্ষে ২৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১৪ লক্ষ ১৮ হাজার ৬৭০ টাকা।

বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যাংকক থেকে কলকাতাগামী থাই এয়ারওয়েজের (Thai Airways) একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেই বিমানেই ছিলেন ওই পাঁচ ভারতীয় যাত্রী। তবে গ্রিন চ্যানেল পার করার সময় বাধে বিস্তৃতি। শুল্ক দফতরের এয়ার এন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে বুঝতে পারেন ওই যাত্রীদের কাছে সোনা রয়েছে। তারপরই তাঁদের আটক করা হয়।

তবে শুল্ক দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ওই ৫ যাত্রীকে আটক করা হয়েছিল। পরে সোনা বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয় তাঁদের। এরপর তাঁদের কাছ থেকে একে একে বের করা হয় সোনার গয়না। তবে বেআইনিভাবে সোনা নিয়ে যাওয়ার অভিযোগে প্রত্যেক যাত্রীকে আটক করা হয় ও সন্ধ্যা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

 

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...