Saturday, April 4, 2026

পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভবিষ্যত আদালতের রায়ে, নির্দেশিকা জারি কমিশনের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষনা হলেও অনিশ্চিত হয়ে পড়ল বোর্ড গঠন। আরো ভালো ভাবে বলতে গেলে বাংলার পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটের বিজয়ী প্রার্থীদের ভবিষ্যত এখন আদালতের হাতে। আদালতে পঞ্চায়েত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও প্রার্থীকেই বিজয়ী বলে ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। আর আনুষ্ঠানিক ভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা না হলে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরুর কোনো প্রশ্নই ওঠেনা বলে প্রশাসনিক মহল মনে করছে।

পঞ্চায়েত ভোট নিয়ে মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। আদালত জানিয়েছে, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ তাদের চূড়ান্ত নির্দেশের উপর নির্ভর করছে। একথা উল্লেখ করে রাজ্য নির্বাচন কমিশন শুক্রবার সব জেলার জেলা শাসক তথা মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে। সেই চিঠিতে তাদের আদালতের নির্দেশ মত চলতে বলা হয়েছে। মামলার চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার পরেই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে বলা হয়েছে। সমস্ত বিজয়ী প্রার্থীদেরও আদালতের নির্দেশের কথা জানিয়ে তা মেনে চলতে বলা হয়েছে।পঞ্চায়েতের বিদায়ী বোর্ডগুলির মেয়াদ আগামী অগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হবে। ততদিনে আদালতে মামলার নিষ্পত্তি না হলে সংকট তৈরির আশঙ্কা থাকবে বলে প্রশাসনিক মহলের অভিমত।

তাঁরা জানাচ্ছেন সাধারণ ভাবে পঞ্চায়েত ভোটের ফল বের হওয়ার পরেও প্রায় এক-দু’মাস বোর্ড গঠনের অপেক্ষা করতে হয়। মাঝের এই সময়টুকু জরুরি অবস্থার ভিত্তিতে পানীয় জলের মতো জরুরি পরিষেবা বহাল থাকলেও,পঞ্চায়েত এলাকার সাধারণ বহু সমস্যার সম্মুখীন হয়ে থাকে মানুষ। পঞ্চায়েতের বিভিন্ন অনুমোদন সহ এমন কিছু কাজের জন্য অপেক্ষা করতে হয় বোর্ড গঠন পর্যন্ত। উদ্ভূত পরিস্থিতিতে এবার যা আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হল।

আরও পড়ুন- ২৪ দিন পর হাসপাতাল থেকে ফিরলেন মাধবী মুখোপাধ্যায়, কেমন আছেন অভিনেত্রী?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...