Sunday, February 22, 2026

তৃণমূলের ভোট ৪৮ থেকে বেড়ে ৫২%, লোকসভায় আরও বাড়বে: প্রত্যয়ী অভিষেক

Date:

Share post:

নবজোয়ার কর্মসূচিতে যেখানেই গিয়েছেন, সেখানেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, আগেরবারের থেকে ভোট বাড়বে তৃণমূলের। আর তাঁর কথা সত্যি করেই ৪৮ শতাংশ থেকে বেড়ে তৃণমূলের (TMC) ভোট দাঁড়িয়েছে ৫২ শতাংশে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

এদিন অভিষেক জানান, বিরোধীদের প্রবল কুৎসা সত্ত্বেও তৃণমূলের প্রতি মানুষের আস্থা এবং সমর্থন আরও অনেকটাই বেড়েছে। ধস নেমেছে বিজেপির ভোটে। সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, তৃণমূলের ভোট ৪৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশ। লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবেই তা বেড়ে দাঁড়াবে ৫৬ শতাংশে। প্রত্যয়ী অভিষেক।

অন্যদিকে, বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২২ শতাংশে। ২০২৩-এর লোকসভা নির্বাচনে যে এই সংখ্যাটা আরও অনেকটাই কমে যাবে বলে দাবি শাসকদলের। এই তথ্যেই স্পষ্ট, বিজেপির প্রতি বাংলার মানুষ মুখ ফিরিয়েছে।

আরও পড়ুন- পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভবিষ্যত আদালতের রায়ে, নির্দেশিকা জারি কমিশনের

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...