Saturday, April 4, 2026

বিপ.দ সীমার উপরেই যমুনার জল, বৃষ্টি বাড়ার পূর্বাভাস মৌসম ভবনের!

Date:

Share post:

দিল্লির (Delhi) দুর্যোগ আর দিল্লিবাসীর দুর্ভোগ কোনটাই যেন কাটছে না। মৌসম ভবন (IMD) জানিয়েছে আরও পাঁচ দিন বৃষ্টি বাড়ার (Rain forecast)আশঙ্কা রয়েছে রাজধানীতে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সুপ্রিম কোর্ট , জল থৈথৈ দিল্লিতে পরিস্থিতি মোকাবিলায় সেনা নামাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।বর্তমানে পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে কাজ করছে ১৬টি এনডিআরএফ-এর (NDRF)টিম। কিন্তু যমুনার জলস্তর কমার কোনও লক্ষণই নেই।

একদিকে টানা বৃষ্টি অন্যদিকে হিমাচল প্রদেশ থেকে আসা জলে যমুনা উপচে পড়েছে। বৃহস্পতিবার রেকর্ড বৃদ্ধি পেয়েছিল যমুনার জলস্তর।১৯৭৮ সালের পর এই চিত্র প্রথমবার দেখা গেল দিল্লির বুকে। বিপদসীমার থেকে তিন মিটার বেশি যমুনার জলস্তর। দিল্লির কমলা নগর, কালকাজি, পটেল নগর, শাস্ত্রী নগর, গোবিন্দপুরীর মতো একাধিক জায়গায় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার রাত ৮টার পরিসংখ্যান অনুযায়ী, বিপদসীমার ৩ মিটার ওপর দিয়ে বইছে যমুনা, যা ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

দিল্লির বন্যার বলি এখনও পর্যন্ত ৩। তিন শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ১২-১৫ বছরের মধ্যে। নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে শুধু দিল্লি নয় , অবিরাম বৃষ্টি এবং ধসে উত্তর ভারতের একাধিক রাজ্যের অবস্থা শোচনীয়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...