Tuesday, March 31, 2026

ফ্রান্স সফর সেরে আরব আমিরশাহিতে মোদি, বুর্জ খলিফায় ভারতের পতাকার রঙ

Date:

Share post:

ফ্রান্স(France) সফর শেষ করে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকা আরব আমিরশাহির(Arab Amirsahi) সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও মজবুত করবে মোদির এই সফর। পাশাপাশি প্রধানমন্ত্রীকে(Prime Minister) অভ্যর্থনা জানাতে আরবের বুর্জ খলিফাকে রাঙিয়ে তোলা হল ভারতের(India) পতাকার রঙে। এই সফরে আরবের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাক্ষর হয় একাধিক চুক্তি।

শনিবার সকাল ১১টা নাগাদ আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান আরবের প্রেসিডেন্ট। নাহইয়ানের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী জানান, তিনি আরবে আসতে পেরে অত্যন্ত খুশি। এখানে যে সম্মান আমায় দেওয়া হল তাঁর জন্য ধন্যবাদ। এই ভারতীয় আপনাকে একজন সত্যিকারের বন্ধু হিসেবে দেখে। আবুধাবিতে আরব প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকে একধাইক চুক্তি সাক্ষর করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল, আবুধাবিতে আগামী বছর থেকে ক্যাম্পাস খুলছে আইআইটি দিল্লি।

প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে অংশ নিতে দু’দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হয়। ফ্রান্স থেকে ফেরার পথে শুক্রবার এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...