Wednesday, June 24, 2026

মনোনয়ন প্রত্যাহার বিজেপির ‘ডামি’ রথীন্দ্রর! বিনা প্রতিন্দ্বিতায় জয়ী রাজ্যসভার ৭ প্রার্থী  

Date:

Share post:

পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্যসভার নির্বাচনে (Rajyasabha Election) আর ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না। শনিবার মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির (BJP) ডামি প্রার্থী (Dummy Candidate) রথীন্দ্র বসু (Rathindra Bose)। এদিন ছিল রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর শেষ দিনে বিধানসভায় এসে সহ সচিবের কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার করেলেন রাজ্য বিজেপির সহ সভাপতি। এরপরেই স্পষ্ট হয়ে যায়, আগামী ২৪ জুলাই বিধানসভায় আর রাজ্যসভা নির্বাচন হচ্ছে না। ফলে মনোনয়ন জমা (Nomination) দেওয়া প্রার্থীরা সবাই বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হবেন।

বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার সাধারণ রাজ্যসভা নির্বাচনে ৬ এবং উপনির্বাচনে এক জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র দেওয়া হবে। ফলে এই রাজ্য থেকে রাজ্যসভায় যাওয়ার রাস্তা একেবারে পাকা হল তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, অধ্যাপক সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইকের। অন্যদিকে, বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ। তিনিই প্রথম পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হচ্ছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের লুইজিনহো ফালেইরোর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। সেই আসনেও বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হবেন দিল্লির বাসিন্দা তথা সমাজকর্মী সাকেত গোখলে।

তবে রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে পিছিয়ে পরে রাজ্যসভার ভোটে চমক দিতে চেয়েছিল গেরুয়া শিবির। সেই কারণেই ডামি প্রার্থী রথীন্দ্র বসুকে এই নির্বাচনে সামিল করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। ফলে একটি আসনে নির্বাচন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শনিবার ছিল রাজ্যসভার ভোটে নাম প্রত্যাহারের শেষ দিন। ওই দিন বিধানসভায় এসে নিজের নাম প্রত্যাহার করে নিলেন রাজ্য বিজেপির এই নেতা।

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...