Wednesday, June 24, 2026

খোদ শুভেন্দুর জেলায় দলের জয়ী প্রার্থীদের তৃণমূলে যেতে বলছেন জেলা সভাপতি

Date:

Share post:

খোদ বিরোধী দলনেতা জেলায় জয়ী দলীয় প্রার্থীদের তৃণমূলে (TMC) যোগ দিতে বলছেন স্বয়ং বিজেপির (BJP) সাংগঠনিক জেলা সভাপতি! যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ২২ জন বিজেপি সদস্যকে শাসক দলে যোগ দিতে বলা হয়েছে।

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক নাকি বিজেপির জয়ী প্রার্থীদের তৃণমূলে চলে যেতে বলেছেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও নব্য-দলবদলু নেতাদের উপর অনাস্থা দেখিয়েই বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক দল ছাড়তে বলেছেন জয়ী প্রার্থীদের।

রাজ্য রাজনীতিতে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) স্বঘোষিত খাসতালুক। সেই জেলাতেই এমন অভিযোগ ওঠায় স্বাভাবিক ভাবেই হইচই পড়ে যায় দিকে দিকে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কেশাপাট এলাকায় যাঁরা বিজেপির নির্বাচিত প্রার্থী তাঁরা বিভিন্ন প্রলোভন ও দলবিরোধী কাজে যাঁরা লিপ্ত, তাঁদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে সামিল হয়েছেন।”

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...