Wednesday, June 24, 2026

ফুঁ.সছে তিস্তা-তোর্সা, এবার দক্ষিণেও দুর্যো.গের আশ.ঙ্কা বাড়ছে

Date:

Share post:

বৃষ্টি (Rain) বিপর্যস্ত উত্তরবঙ্গের সঙ্গে এবার কি পাল্লা দিয়ে দুর্যোগের ভোগান্তি দক্ষিণেও? শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি।

ভাসছে উত্তরবঙ্গ, তার প্রভাব পড়তে পারে এবার দক্ষিণবঙ্গের জেলাতেও। তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষ নদীতে জল বিপদসীমা ছাড়াতে পারে। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উইকেন্ডে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে।

আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানালো হাওয়া অফিস।

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...