Wednesday, June 24, 2026

ভারতীয় দলে ফিরলেন রিঙ্কু, এশিয়ান গেমসের জন‍্য ঘোষণা ভারতের ছেলে এবং মেয়েদের দল

Date:

Share post:

ভারতীয় দলে ফিরলেন রিঙ্কু সিং। শুক্রবার এশিয়ান গেমসের জন্য ভারতের ছেলে এবং  মেয়েদের ক্রিকেট দল ঘোষণা করে বিসিসিআই। ছেলেদের দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। সেই দলে রয়েছেন রিঙ্কু সিং। মেয়েদের দলে জায়গা পেয়েছেন বাংলার দুই তারকা। রিচা ঘোষের সঙ্গে মূল স্কোয়াডে রয়েছেন তিতাস সাধু। বিশ্বকাপ থাকায় দ্বিতীয় সারির ছেলেদের দল পাঠানো হচ্ছে। যদিও মেয়েদের পূর্ণ শক্তির দল যাবে এশিয়ান গেমস খেলতে।

২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতা। আর সেই সময় চলবে একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে। আর সেই কারণেই দ্বিতীয় সারির ছেলেদের দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ছেলেদের ১৫ জনের দলে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। দলে আছেন যশস্বী জসওয়াল। মেয়েদের দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

এবছর চিনের হ্যাংঝৌয়ে বসবে এশিয়ান গেমসের আসর। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে বহুজাতিক এই প্রতিযোগিতা। টি-২০ ফর্ম্যাটে মেয়েদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন:‘অশ্বিন দুরন্ত ছন্দে রয়েছে’, ক‍্যারিবিয়ানদের হারিয়ে বললেন ভারত অধিনায়ক

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...