Wednesday, June 24, 2026

নিয়োগ মাম.লায় ধৃ.ত জীবনকৃষ্ণ সাহার বিরু.দ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ!

Date:

Share post:

এসএসসির (SSC) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha)। গত ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করে সিবিআই(CBI)। এবার ৮৭ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Charge Sheet) পেশ করা হলো আদালতে।

মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণের দু’টি মোবাইলের ফরেন্সিক পরীক্ষায় তথ্য এবং ছবি উদ্ধার করা গিয়েছে বলে সিবিআই আগেই জানিয়েছিল। সেই মতো তদন্ত এগিয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। জীবনকৃষ্ণ মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন বলেই চার্জশিটে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নবম এবং দশমের নিয়োগ মামলার তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, বিভিন্ন জেলায় এজেন্ট মারফত চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। সেই তদন্তে উঠে আসে জীবনকৃষ্ণের নাম। মুর্শিদাবাদ এবং বীরভূমে চাকরি কিনা বেচার সঙ্গে জড়িত ছিলেন জীবনকৃষ্ণ , এমনটাই মত কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...