Saturday, April 4, 2026

অভিষেকেই ম‍্যাচের সেরা, আবেগপ্রবণ যশস্বী

Date:

Share post:

অভিষেক টেস্টেই ১৭১ রান। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে নজর কেড়েছেন অভিষেক হওয়া যশস্বী জসওয়াল। ২০০ রানের মাইলফলক ছোঁয়ার সামনে ছিলেন যশস্বী। তবে ২৯ রান দূরে থাকতেই থামতে হয় তাকে। অভিষেক টেস্টে যশস্বীর ইনিংস শেষ হল ১৭১ রানে। এই রানের সুবাদে ম‍্যাচের সেরাও হলেন তিনি। আর সেরা হয়ে দলের অধিনায়ক এবং নির্বাচকদের ধন‍্যবাদ জানালেন তিনি।

ম‍্যাচের সেরা হয়ে যশস্বী বলেন,” নির্বাচকদের ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। রোহিত ভাইকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমি এই দিনটার জন্যই পরিশ্রম করছিলাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে পরিশ্রম করে গিয়েছি। নিজের লক্ষ্য স্থির রেখেছিলাম। আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। আমি দ্রাবিড় স্যারের সঙ্গে অনেক কথা বলেছি এবং তিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন। রোহিত ভাই, বিরাট ভাইয়ের সঙ্গে কথা বলি। আমি প্রতিদিন শিখি ওদের থেকে। প্রতি ম‍্যাচে ভালো করাই লক্ষ‍্য আমার।”

এরপরই যশস্বী আরও বলেন,” দেশের হয়ে টেস্ট খেলা আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত। ছোটবেলা থেকেই এই দিনটার স্বপ্ন দেখতাম। এই মুহূর্তটা আমার কাছে খুব আবেগের। তবে এটা সবে শুরু। আমার এই পর্যন্ত আসার পিছনে অনেক মানুষ রয়েছেন। তাঁদের সকলকে ধন্যবাদ। আমি এখন শিখছি।”

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের, ম‍্যাচের সেরা যশস্বী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...