Saturday, April 4, 2026

অমরনাথ যাত্রায় দু*র্ঘটনা! পাথর ছিটকে মৃ*ত মহিলা পুণ্যার্থী

Date:

Share post:

তীর্থ করতে গিয়ে শেষ হল জীবন। অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) পাহাড় থেকে পাথর ছিটকে এসে মহিলা পুণ্যার্থীর (Woman Devotee)গায়ে লাগায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন জম্মু-কাশ্মীর পুলিশের (J & K) দুই কর্মী। সকলের উদ্ধার করে সেনা হেলিকপ্টারে (Army Helicopter) করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল রাতে জন্মু-কাশ্মীরের অনন্তনাগে (Anantabag) এই দুর্ঘটনা ঘটেছে। মৃ*ত পুণ্যার্থীর নাম ঊর্মিলাবেন (৫৩)।

পুলিশ সূত্রে খবর অনন্তনাগ থেকে লোয়ার কেভ যাওয়ার পথে আচমকাই পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে। ঊর্মিলাবেন তখন পাহাড়ি পথে হেঁটেই উঠছিলেন। সেই সময় সঙ্গম টপ এবং লোয়ার কেভের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মী মহম্মদ সালেম এবং মহম্মদ ইয়াসিনের হাসপাতালে চিকিৎসা চলছে। অমরনাথ যাত্রা শুরু থেকে এখনও পর্যন্ত এই নিয়ে মৃত্যু হল ২৪ জনের। জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। প্রসঙ্গত ১ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার তা স্থগিত করা হয়। মঙ্গলবার থেকে ফের যাত্রা শুরু হতেই দুর্ঘটনা।

 

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...