Saturday, April 4, 2026

ব‍্যর্থ পুজারা-সূর্যকুমাররা, দলীপ ট্রফি চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

Date:

Share post:

দলীপ ট্রফি চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। এবারের দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। সেই ম্যাচের প্রথম থেকেই এগিয়ে থাকে দক্ষিণাঞ্চল। ব‍্যর্থ পশ্চিমাঞ্চলের পৃথ্বী শা, চেতেশ্বর পুজারা, সূর্যকুমার যাদবরা। ফাইনালের ম‍্যাচে বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি হনুমা বিহারী, ময়ঙ্ক আগরওয়ালরা।

প্রথমে ব‍্যাট করে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২১৩ রান। তার জবাবে পশ্চিমাঞ্চলের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২৩০ রান। করায় পশ্চিমাঞ্চল দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রান। কিন্তু সেই রান তারা করতে গিয়ে ২২২ রানেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের ইনিংস। শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও লক্ষ্যে পৌঁছতে পারল পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের হয়ে দুই ইনিংসেই ব‍্যর্থ পুজারা। ব‍্যর্থ হন সূর্যকুমার যাদবও। প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে ব‍্যর্থ পৃথ্বী শা। তবে দ্বিতীয় ইনিংসে ভাল খেললেন অধিনায়ক প্রিয়ঙ্কও। ৫ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। করলেন ৯৫ রান। লড়াই করেন সরফারাজ খানও। দ্বিতীয় ইনিংসে করেন ৪৮ রান।

রবিবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ২২২ রানে অলআউট হয়ে যায় পশ্চিমাঞ্চল। এই ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে চার উইকেট নেন কৌশিক এবং সাই কিশোর। তবে প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া বিদ্ধার্থ কাভেরাপ্পা এই ইনিংসে মাত্র নেন এক উইকেট। আর সেই সঙ্গে ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। ম্যাচের সেরা এবং সিরিজ সেরা হয়ন কাভেরাপ্পাই।

আরও পড়ুন:নিয়মের বেড়াজাল, টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলা হচ্ছে না টিম ইন্ডিয়ার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...