Saturday, April 4, 2026

বাবাকে নৃ*শংসভাবে খু*ন করে ঝুলিয়ে দিল ছেলে!

Date:

Share post:

নিজের বাবাকে খুন করল খোদ ছেলে।বাবাকে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দিল ছেলে। মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি পঞ্চায়েতের কন্যাদীঘি গ্রামের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বুরন মুর্মু (৫৬)। তিনি সক্রিয় বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। তাঁর পুত্রবধূ এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে যান ওই ব্যক্তির পুত্রবধূ। পুলিশের প্রাথমিক অনুমান, বাবার জন্যই হেরে গিয়েছে তার স্ত্রী এমনটা ধারণা হয়েছিল ছেলে বিপ্লবের। স্থানীয়রা জানিয়েছেন,  জমি সংক্রান্ত বিষয়ে কিছুদিন আগে বাবা-ছেলে বিবাদ হয়। বাবাকে খুন করার এটাও অন্যতম কারণ বলে  মনে করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...