Saturday, June 27, 2026

বাবার টাকায় ভাগ বসাতে চান অভিষেক বচ্চন? মুখের উপর ‘না’ অমিতাভের!

Date:

Share post:

বাবা-ছেলের সম্পর্কটা একটা বয়সের পর গিয়ে বন্ধুর মতো হয়ে যায়। সেখানে একে অন্যের সঙ্গে মনের কথা থেকে পকেটের টাকা ,সবকিছু শেয়ার করা চলে। আর বাবা যদি হন মহাতারকা অমিতাভ বচ্চন(Amitabh Bacchan), তাহলে ছেলের পরবর্তী সাত প্রজন্মের খাবারের অভাব যে হবে না সেটা পরিষ্কার। কিন্তু তাই বলে এইভাবে জনসমক্ষে অমিতাভের টাকার উপর নিজের অধিকার ফলাতে চাইবেন অভিষেক (Abhishek Bachchan) এটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেন নি। ছেলের আচরণে ক্ষুব্ধ বিগ বি (Big B) ? মুখের উপর জানিয়ে দিলেন, “যেটা আমার সেটা আমার”।

আসল ব্যাপারটা তাহলে এবার খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেবিসি- র (KBC)একটি পুরনো এপিসোডের ক্লিপিংস ভাইরাল হয়েছে। যেখানে প্রতিযোগী অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর সঞ্চালনায় ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। নানাভাবে বাবার প্রশংসা করার পর খেলার একটা পর্যায়ে গিয়ে অভিষেক বলেন , আজকে যে টাকাটা অমিতাভ বচ্চন জিতবেন সেটা তাঁর (অভিষেকের) হবে। এই কথা শোনা মাত্রই চোখ কপালে ওঠে মেগাস্টারের। সকলের সামনেই ছেলেকে প্রশ্ন করেন অমিতাভ। জানতে চান কেন অভিষেক এমন কথা বলছেন। উত্তরে জুনিয়র বচ্চন বলেন, ” তুমিই তো বলেছো যা তোমার সেটা আমার। তাহলে আজকের টাকাটা নয় কেন!”অমিতাভ স্পষ্ট ঘাড়ে নেড়ে জবাব দেন যে, খেলা থেকে যে টাকা তিনি জিতবেন সেটা তাঁরই থাকবে। ছেলেকে দেওয়ার কথা কখনোই তিনি ভাববেন না। বাবার মুখে এমন কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান অমিতাভ – পুত্র।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...