Monday, June 22, 2026

খাস কলকাতায় অর্টি.জম আক্রান্তকে নাচতে চাপ! অস্বীকার করায় মা.র

Date:

Share post:

খাস কলকতায় অমানবিক ঘটনা। অর্টিজম আক্রান্ত এক তরুণকে নাচতে বলে একদল যুবক। তাতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়।

আরও পড়ুন:সোমের সকাল থেকেই কখনও মেঘ কখনও বৃষ্টি, পিছু ছাড়ছে না গরম

অর্টিজম আক্রান্ত ওই তরুণের অভিযোগ, চেতলার সার্দান অ্যাভিনিউয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি।রাসবিহারীর কাছে তাঁর পথ আটকায় চার তরুণ। তাঁকে নাচতে বলে ওই চারজন। আপত্তি করলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এরপর বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ এবং তাঁর মাকে সব জানান। অভিযোগ দায়ের করা হয় টালিগঞ্জ থানায়। মারধরের জেরে মাথায় চোট পান তরুণ। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয়।

ওই তরুণের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, সোমবার সকালে নিগৃহীতের বাড়িতে যান টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...