Monday, April 6, 2026

সোমের সকাল থেকেই কখনও মেঘ কখনও বৃষ্টি, পিছু ছাড়ছে না গরম

Date:

Share post:

সকাল থেকেই মুখভার আকাশের। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। কিন্তু তাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। রয়েছে ভ্যাপসা গরমও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে আগামী ২৪ ঘণ্টা পরে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন:সেজে উঠেছে বাগিচা শহর, আজ বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে বেঙ্গালুরুতে মমতা-অভিষেক

আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।‌ তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।

কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় একটানা বৃষ্টি চলবে। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরেও। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এই পরিস্থিতিতে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হবে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল, গোয়ালিয়ার চুর্ক এবং এরপর ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Related articles

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...