Sunday, June 21, 2026

বেঙ্গালুরু পৌঁছালেন শরদ পাওয়ার, বিরোধী বৈঠকের আগে নীতীশ বিরোধী পোস্টার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে একছাতার তলায় আসতে বেঙ্গালুরুতে ২৬টি অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মেগা বৈঠক হতে চলেছে। মূলত, নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে রোড ম্যাপ ও রণকৌশল তৈরি করতেই এই বৈঠক।

আরও পড়ুন:গণতন্ত্র রক্ষায় একযোগে ল.ড়াই, বেঙ্গালুরুর বিরোধী বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং অন্য কিছু বিরোধী নেতা, যাঁরা প্রথম দিনের বৈঠকে যোগ দিতে পারেননি আজ মঙ্গলবার তাঁরাও দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন শরদ পাওয়ার।


এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোটের অন্যতম মুখ নীতীশ কুমারকে লক্ষ্য করে, বেঙ্গালুরুর রাস্তায় ব্যানার এবং পোস্টার লাগানো হয়েছে। তাঁকে “আন্সটবল প্রধানমন্ত্রী পদপ্রার্থী” হিসাবে বর্ণনা করা হয়েছে এই পোস্টারে। এর পাশাপাশি বিহারে সম্প্রতি ভেঙে পড়া সেতুর কথাও পোস্টারে উল্লেখ করা হয়েছে এবং তার ছবিও দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে বিরোধী নেতাদের বৈঠকের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লক্ষ্য করে পোস্টার এবং ব্যানারগুলি চালুক্য সার্কেল, উইন্ডসর ম্যানর ব্রিজ এবং হেব্বালের কাছে বিমানবন্দর সড়কে লাগানো হয়েছিল। তবে পরে পুলিশ এসব ব্যানার সরিয়ে নেয়।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...