Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কলকাতা লিগে অবশেষে জয় পেল ইস্টবেঙ্গল এফসি। এদিন পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে। নৈহাটি স্টেডিয়ামে দারুণ ফুটবল খেলে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল।

২) শুভমন-যশস্বীকে নিয়ে বিরাট পরিকল্পনা টিম ইন্ডিয়ার, জানালেন দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোরের। রাঠোর বিশ্বাস করেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের ভারতীয় দলের হয়ে তিন ফর্ম‍্যাটে দীর্ঘস্থায়ী কেরিয়ারের সম্ভাবনা রয়েছে।

৩) আসন্ন আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। সূত্রের খবর, আয়ারল্যান্ড সফরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়কেও বিশ্রাম দেওয়া হবে। শুধু তাই নয়, দ্রাবিড়ের সহকারীদেরও আয়ারল্যান্ড সফরে না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

৪) দলবদলের বাজারে বড় চমক দিল ওড়িশা এফসি। সার্জিও লোবেরাকে কোচ করে আগেই চমক দিয়েছিল সুপার কাপ চ্যাম্পিয়ন দলটি। সোমবার মোহনবাগান, বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন তারকা স্ট্রাইকার ফিজির রয় কৃষ্ণকে সই করিয়ে নিল ওড়িশা।

৫) অবশেষে হল প্রতিক্ষার অবসান। ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশ হল লিওনেল মেসির। ভারতীয় সময় সোমবার ভোরে আর্জেন্তাইন সুপারস্টারকে সমর্থকদের সামনে আনলেন মায়ামি কর্তৃপক্ষ। হল মেসি বরণ।

আরও পড়ুন:শুভমন-যশস্বীকে নিয়ে বিরাট পরিকল্পনা টিম ইন্ডিয়ার, জানালেন দলের ব‍্যাটিং কোচ

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...