Sunday, June 28, 2026

ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে তারা আগ্রহী নয়, বিরোধী বৈঠকে বার্তা কংগ্রেসের

Date:

Share post:

বেঙ্গালুরুতে অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধীদের বৈঠকের আজ দ্বিতীয় দিনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয়” মহাজোট গঠনে ও বিরোধী ঐক্য মজবুত করতে কংগ্রেস সভাপতির এই মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কংগ্রেস সভাপতির কথায়, “এই বৈঠকে আমাদের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা লাভ করা নয়। এটা আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষা করা।”

বিরোধী বৈঠকে ২৬টি দল একসঙ্গে রয়েছে এবং ১১টি রাজ্য সরকারে প্রতিনিধি রয়েছে। এই দলগুলির মধ্যে অনেক ক্ষেত্রেই রাজ্য ও আঞ্চলিক স্তরে বিরোধিতা রয়েছে। তাহলে কেন্দ্রীয় স্তরে কীভাবে একজায়গায় আসা সম্ভব, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে পার্থক্যের কথা স্বীকার করেছেন। তবে উল্লেখ করেছেন যে এই পার্থক্যগুলি বড় নয় যে সাধারণ মানুষের স্বার্থে এগুলিকে পিছনে রাখা যাবে না।

তাঁর কথায়, “আমরা সচেতন যে রাজ্য স্তরে, আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি আদর্শগত নয়। এই পার্থক্যগুলি এত বড় নয় যে আমরা সাধারণ মানুষ এবং মুদ্রাস্ফীতির কারণে ভুগছে এমন মধ্যবিত্তের জন্য, আমাদের যুবকদের জন্য যারা বেকারত্বে ভুগছে, দরিদ্রদের স্বার্থে, অথবা দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু যাদের অধিকার পর্দার আড়ালে চুপচাপ চুরমার করা হচ্ছে তাদের স্বার্থে পিছনের সারিতে রাখতে পারি না’।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...